১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ভৈরবে নৌকা ডুবিতে বেলাবর তরুণী নিখোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৩, ২০২৪,
  • 253 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলারডুবিতে আনিকা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি বান্ধবীর সঙ্গে নৌকায় ঘুরতে গিয়েছিলেন। আনিকা নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে। তিনি এবার নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬ টায় দিকে ভৈরবের মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আরও আটজন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার খালার বাড়িতে যান আনিকা। সেখান থেকে বান্ধবী রুবা আনিকাকে ভৈরবে মার্কেট করার কথা বলে খালার বাড়ি থেকে নিয়ে যায়।
পরে তারা দুজনে মেঘনায় ভ্রমণের জন্য ট্রলারে ওঠেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ সহ ১২ জনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ আনিকার বড় ভাই সোহেল বলেন, আমার বোন বৃহস্পতিবারে নারায়ণপুর খালার বাড়িতে গিয়েছিল ঈদ উপলক্ষে পিঠা বানানোর জন্য। সেখান থেকে আনীকার বান্ধবী রুবার সঙ্গে ভৈরবের মার্কেট করার কথা বলে ভৈরবে যান।পরে তারা মেঘনা নদীতে ঘুরতে যায়। ট্রলারে নদী ভ্রমণের সময়ে হঠাৎ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

আনিকার বাবা মোঃ দারু মিয়া বলেন, ইফতারের পর নামাজ শেষে জানতে পারলাম আমার মেয়ে মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। আমি জানতাম আমার মেয়ে তার খালার বাসায় গেছে। ভৈরবে যে তার বান্ধবীর সঙ্গে গেছে সেটি জানতাম না। কয়েকজন উদ্ধার হলেও আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ