১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

অতিবৃষ্টিতে ভেসে গেছে সাখাওয়াত এগ্রো ফার্মের মাছ, ক্ষতি ৩০ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩,
  • 283 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

অতিবৃষ্টিতে ময়মনসিংহের ত্রিশালে ভেসে গেছে সাখাওয়াত এগ্রো ফার্মের প্রায় ত্রিশ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। এতে পরিবার-পরিজন নিয়ে  বিপাকে পড়েছেন ফার্মের স্বত্বাধিকারী মাজহারুল আনোয়ার রুবেল।

জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৪ নং  ওয়ার্ডের মাজহারুল আনোয়ার রুবেল মাছ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন পরিবার পরিজন নিয়ে থাকবেন সুখে শান্তিতে। সেই স্বপ্ন সত্যি করতে ঋণ করে টাকা নিয়ে গড়ে  তুলেছিলেন সাখাওয়াত এগ্রো ফার্ম।

কিন্তু হঠাৎ দুইদিনের অতিবৃষ্টিতে যেন সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। এক রাতেই ভেসে গেছে পাংগাস ও দেশীয় কয়েক প্রজাতির ত্রিশ লক্ষ্য টাকার বিক্রির জন্য উপযুক্ত হওয়া মাছ।

সম্প্রতি ভয়াবহ অতি বৃষ্টির পানিতে ভেসে গেছে  রুবেলের সেই সোনালী স্বপ্ন, ভেসে গেছে তার সব পুকুরের মাছ। আত্মীয়-স্বজনদের কাছ থেকে করা দেনা কীভাবে এখন শোধ করবেন সে চিন্তায় তিনি দিশেহারা।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মাজহারুল আনোয়ার রুবেল কান্না জড়িত কণ্ঠে জানান, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অনেক আশা নিয়ে দুইটি পুকুরে ৩৫ লাখ টাকার মাছ চাষ করেছিলাম। ভেবেছিলাম, মাছ বিক্রি করতে পারলে এবার সকল ঋণও শোধ করে কিছুটা লাভবান হবো।

কিন্তু অতি বৃষ্টির পানি আমার সব মাছ ভাসিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে আমাকেও নিঃস্ব করে গেছে। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তবে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তা না হলে আমার মতো অনেক  তরুণ উদ্যোক্তা অকালে ঝরে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ