১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ক্ষেতলালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 65 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিফলেট বিতরণ ও এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ জুন বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উন্নতম সদস্য, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

তাঁর নেতৃত্বে গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এক পথ সভায় বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দ। পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য তৌফিকুল ইসলাম মাস্টার, জেলা বিএনপির সাবেক সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন তালুকদার, কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক , জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক সদস্য নুরজাহান হ্যাপি এবং জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।

ক্ষেতলাল পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা, খুরশিদ আলম চৌধুরী ও সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম বাবু সেচ্ছাসেবক দল সদস্য সচিব সাহিন, যুবদল নেতা বুলবলসহ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির এই ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন ও একটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

তাঁরা সর্বস্তরের জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবগত হওয়ার ও এর বাস্তবায়নে সমর্থন জানানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ