১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

ত্রিশালে ১২০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৯, ২০২৩,
  • 327 Time View

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। প্রধান আলোচকের বক্তব্য দেন বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার  সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন।

এছাড়াও, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ফজলে রাব্বি প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আঠারোশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ১২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তোলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ