১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 42 Time View

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ২০২৬ সালের জানুয়ারি–মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।

জানা গেছে, নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্রিশাল ভূমি অফিসে সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন মাহবুবুর রহমান। দ্রুত সেবা নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণ এবং অফিস কার্যক্রমে স্বচ্ছতা আনায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সচেতন মহলের মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং ত্রিশাল উপজেলার জন্যও গর্বের বিষয়।

মাহবুবুর রহমান বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি ভূমি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। এ অর্জন পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন সূচকের ভিত্তিতে কর্মকর্তাদের কার্যক্রম মূল্যায়ন করে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ