১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাটগ্রামে ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩,
  • 387 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ  খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩অক্টোবর) দিনব্যাপী উপজেলার শহীদ  আফজাল মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবি)এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক হাতিবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদের ৬০ জন উদ্যোক্তা অংশ নেয়। এ সময় উপজেলার ২০ জন কৃষি, ২০ জন মৎস্য খাতের ও ২০ জন প্রাণিসম্পদ উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দেয় ইউসিবি ব্যাংক।

প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মাঝে  জৈব সার বিতরণ করা হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল গাফফার, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল চন্দ্র রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক হাতিবান্ধা শাখার (বিডিই) রায়হান হোসেন রনি প্রমুখ।

এ সময় ইউসিবি ব্যাংক হাতিবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামান জানান, ইউসিবির কৃষি-সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র আওতায় কৃষি খাতের উদ্যোক্তাদের জন্য ইউসিবির পক্ষ থেকে ব্যাংক ঋণ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে।

কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ ছাড়াও ৫০টি মডেল উপজেলার প্রতিটিতে ৬০জন কৃষি উদ্যোক্তার সমন্বয়ে ৩টি করে গ্রæপ গঠন করে জলবায়ু-সহায়ক শস্য উৎপাদন ও কৃষি যান্ত্রিকীকরণ সুবিধা সম্প্রসারণে ভূমিকা পালন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদানসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ