১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 38 Time View

পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেতিবাচক হিসেবে দেখি না বরং এতে নিজেদের সংশোধন করার বার্তা খুঁজে পান বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

তিনি বলেন, অনেকে মনে করেন আমাদের সম্পর্কে কোনো নিউজ হওয়া মানেই সেটি নেতিবাচক। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখি না। প্রতিটি সংবাদের ভেতরেই আমার জন্য কোনো না কোনো বার্তা থাকে। সেখানে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে, শেখারও সুযোগ থাকে। সংবাদের নির্যাসটুকু নিয়ে আমরা আমাদের কাজ আরও উন্নত করার চেষ্টা করি।’

সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য দেখেও বিচলিত হন না তিনি। ‘ফেসবুকে কোনো অভিযোগ বা মন্তব্য দেখলে সেটির স্ক্রিনশট নিয়ে কর্মকর্তাদের দিয়ে যাচাই করতে বলি। জনগণের সরাসরি প্রতিক্রিয়া পাওয়ার এটি একটি বড় মাধ্যম।’

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছেন শওকত আলী বলেন, ‘আপনারা সাধারণ মানুষের জন্য এবং প্রশাসনের সহায়তায় মাঠপর্যায়ে কাজ করেন। অনেক তথ্য আমাদের অজানা থেকে যায়। সাংবাদিকরাই খুঁজে বের করেন। আমি যদি সেই তথ্যগুলো ইতিবাচকভাবে গ্রহণ করি, তাহলে সেটি সমাজের জন্যই মঙ্গলজনক হবে।’

গণমাধ্যমকে প্রশাসনের ‘অন্যতম চালিকাশক্তি’ হিসেবে উল্লেখ করে শওকত আলী বলেন, ‘পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে নগরবাসীকে আরও উন্নতসেবা দেওয়া সম্ভব।’

চট্টগ্রামে কর্মরত কয়েকজন সাংবাদিকদের সাথে তাঁর কার্যালয়ে আজ সোমবার শুভেচ্ছো বিনিময়কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এসব বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ