১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

বিয়ের দিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৪, ২০২৩,
  • 378 Time View

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বিবাহের সব আয়োজন সম্পন্ন বড়যাত্রীরা আসছেন নব বধুকে আনার জন্য বাড়িতে চলছে আনন্দের মহা উৎসব। কিন্তু মূহুর্তেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। আনন্দের বদলে শুরু হল শোকের মাতম। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে।

জানা যায়, আজ শুক্রবার রাতে পশ্চিম বার্থী গ্রামের দীপক দের পুত্র সেনা সদস্য স্বপন দে বিয়ের আয়োজন চলছিল। রাতে বড় যাত্রী নিয়ে নববধূকে ঘরে তোলার কথা। সন্ধা ৭টার দিকে বর স্বপন দে তার বাড়ীর সামনে গেইটে মরিচ বাতির লাইন দিতে গেলে বিদ‍্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে।

পরে উপস্থিত বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত‍্যু ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পিষাত ভাই বরুন চন্দ্র জানান, স্বপন বিবাহ উপলক্ষ্যে দশ দিনের ছুটি নিয়ে কর্মস্থল যশোর সেনানিবাস থেকে বাড়িতে আসেন। আজ শক্রবার উপজেলার বিল্বগ্রাম গ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়ীতে যাওয়ার জন‍্য প্রস্ততি চলছিল সে মুহুর্তে এ ঘটনা।

গৌরনদী মডেল থানার এস আই দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ