১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও র‌্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২১, ২০২৩,
  • 345 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, প্রতিবাদ সভা এবং শোক র‌্যালি করেছে বেলাব উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

আজ (২১ আগষ্ট) সোমবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সভা, দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রাশেদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ ভূইয়া কমলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মিয়া,সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ জয়’সহ প্রমুখ।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে বারৈচা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ