১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৪৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

রোপণ করা ধানের চারা মই দিয়ে বিনষ্ট করল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,
  • 389 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের সদ্য রোপণ করা আমন ধানের চারা মই দিয়ে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার চরনিখলা গ্রামে এ কর্মকান্ড করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল (২৩ আগস্ট) বুধবার ভুক্তভোগী কৃষক ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের আবুল কাশেম সরকার শিমরাইল গ্রামে কবির উদ্দিনের কাছ থেকে দীর্ঘ ১৮ বছর পূর্বে চরনিখলা মৌজায় সাড়ে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। ওই জমিতে গত ১৯ আগস্ট শনিবার আবুল কাশেম আমন ধানের চারা রোপণ করেন। পরে গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা রাতের আঁধারে ১২ শতক জমির চারা মই দিয়ে বিনষ্ট করে ফেলে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ‘এবিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ