১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩,
  • 347 Time View

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে কৃষিজমির সেচকাজে ব্যবহৃত মোটর পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের গোল্লাবাড়ি এলাকার আবদুস সালামের স্ত্রী। এই দম্পতির তিন কন্যাসন্তান আছে।

গৃহবধূর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে তিন মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে গৃহস্থালি কাজ করছিলেন খাদিজা আক্তার। একপর্যায়ে তিনি বাড়ির পাশে মোটর পাম্পটির সামনে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহবধূর স্বামী আবদুস সালাম বলেন, ইরি ধানের মৌসুমে সেচকাজে ব্যবহার করা হতো মোটর পাম্পটি। অন্য সময় এর সঙ্গে বিদ্যুতের লাইন থাকত না। আজ সকালে কী থেকে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।

এটি নিছকই একটি দুর্ঘটনা বলে জানিয়েছেন বাঘাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ সরকার। তিনি বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ