১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দিন- এমপি তুহিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩,
  • 231 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে। উন্নয়নের ধারা চলমান রাখতে হবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) নান্দাইলের চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কালে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান নান্দাইলের দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

চারটি উন্নয়ন প্রকল্পগুলো হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন ‘সিংদই কলেজ গেইট হতে জামতলা বাজার (০০-৮৭৭) মিটার ও আবালধনী বাজার -সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর (১০০০-১৫৫৫) মিটার সড়ক পাকাকরন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘ আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ ও ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে চার কোটি ষাট লাখ টাকা।

প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন,
নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, আচারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ুম,ঘোষপালা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মো. এনামুল হক, আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি খাইরুল ইসলাম, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. তাজুল ইসলাম, আউলিয়াপাড়া দাখিল সুপার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাবুল,নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর যুব লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক পিন্টু, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ