• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন উপজেলা গড়ার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে অর্জুন চর এলাকায় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আজ (২৯ মে) শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে অর্জুনচর এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের পরিচালনা করা হয়।

এতে উপজেলার কৃষকদলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অংশ নেন।

এ সময় তারা চন্দনবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন।

কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, মনোহরদী উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে মনোহরদী উপজেলা আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি সুরুজ মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, ইউপি সদস্য জিল্লুর রহমানসহ কৃষকদলের অর্ধশতাধিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা