• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

জুলাই শহীদ জুবাইদ ইসলামের পরিবারে তারেক রহমানের উপহার

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নান্দাইলের কিশোর মো.জুবাইদ ইসলামের (১৫) পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো উপহার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামে শহীদ জুবাইদ ইসলামের বাড়িতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ কুসুমের হাতে উপহার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সন্তান হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল আজিজ কুসুম বলেন,“তিনডা গুলি মারছে ভাই… আমারে তো ডরে গুল্লির কাছে যাইতে দেয় নাই গো ভাই। মেরে মেরে মোরে অনেক দূর নিয়ে ফাল্লাইছে গো ভাই… কত মানুষের রাইখা আমার পোলাডারে মারল রে…” এ সময় উপস্থিত ছাত্র নেতারা তাঁকে সান্ত্বনা দেন।

পরে নেতারা শহীদ জুবাইদ ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস মামুন ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

উল্লেখ্য,ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামের বাসিন্দা মো.জুবাইদ ইসলাম পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে জীবিকার তাগিদে লালমনিরহাটে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা