১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 25 Time View

ঢাকার উত্তরখান এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছেন ভৈরব হাইওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ভৈরব হাইওয়ে থানার এসআই রুকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত রাত্রীকালীন মোবাইল ডিউটি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিলেন।

ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে রায়পুরার জঙ্গলী শিবপুর বাজারের উত্তর পাশে মহাসড়কে একটি দূর্ঘটনা ঘটেছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। তারপর মহাসড়কে ব্রীজের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়। যাহার চেসিস নম্বর-RMBL-ED11F-141226, ইঞ্জিন নম্বর- BGAS-223716।

উদ্ধারের পর মোটরসাইকেলটির প্রকৃত মালিকের অনুসন্ধান করে হাইওয়ে পুলিশ। এতে জানা যায়, একই দিন রাত ৩টা ৩০ মিনিটে ঢাকা জেলার উত্তরখান থানাধীন আলাউদ্দিন চেয়ারম্যান বাড়ি (বাসা নং-৪৪৭/১) এলাকা থেকে সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি চুরি হয়।

পরে মোটরসাইকেলের মালিক উত্তরখান থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ