২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

তফসিল ঘোষণা করায় মনোহরদীতে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩,
  • 180 Time View

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নরসিংদীর মনোহরদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই মিছিলটি করা হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের নেতৃত্বে মিছিলে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।মিছিলটি মনোহরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন বাইপাস সড়ক থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা, নৌকা ও স্থানীয় সাংসদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নামে স্লোগান দেয়।
এসময় মিছিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন,লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার জুয়েল, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হাকিম, লেবুতলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাদেমুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ