১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জে যুবলীগ ও অটো শ্রমিক ফেডারেশনের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 190 Time View

মো. হেকমত আলী মন্ডল, পঞ্চগড় প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও কালীগঞ্জ অটো শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজন করে এ ইফতার মাহফিলের।

আজ (২৯ মার্চ) শুক্রবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের দেবীগঞ্জ উপজেলার সদস্য আকতার হোসেন নিউটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু।

ইফতার পূর্ব মূহুর্তে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আগামী ২৩ মে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। দেবীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে চাই। দেবীগঞ্জ উপজেলা পরিষদকে মাদক মুক্ত করবো। দেবীগঞ্জ উপজেলা যেন একটি পরিছন্ন উপজেলা হয় সেদিকে আপনারা লক্ষ দিবেন।

তিনি আরও বলেন, যেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক না কেন তাকে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আপনাদের সমর্থন ও ভোট চাই। যাতে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি। সাধারন মানুষের খেদমত করতে পারি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীডুবা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও অটো শ্রমিক ফেডারেশন কালীগঞ্জ লাইন শাখার সভাপতি মোতাহার হোসেন সাজু ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ রানাসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ