২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৩০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩,
  • 223 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রিপন(১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (৩রা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যু হয়। তার আগে বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

নিহত মাহমুদুল হাসান রিপন নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের আব্দুল সামাদের পুত্র। সে স্থানীয় সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মাহমুদুল হাসান রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন চাচাতো ভাই মো. মাসুদ রানা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে মাহমুদুল হাসান রিপন বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চামটা এলাকায় অটোরিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে মারাত্মক আহত হন। দুর্ঘটনার সময় বন্ধুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাসপাতালে মৃত্যু হয়।

নিহত মাহমুদুল হাসান রিপনের চাচাতো ভাই মাসুদ রানা বলেন- বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সে ছিল আমাদের পরিবারের সবার ছোট ছেলে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, মৃত্যুর সংবাদটি শুনেছি। ছেলেটি বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ