• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ মে) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিদুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

দিনব্যাপী আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা