১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:৩৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাটগ্রামে ছয় হাজার ৪৪০ টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 109 Time View

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারে ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯জুন) বিকেলে উপজেলার পৌর বাজারসহ সুজন নার্সারি ও ভাই ভাই নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

আদালত সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।

রবিবার (২৯জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এ সময় ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করা হয়। এর পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়। অভিযানকালে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ করা হয়। তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ।

পাটগ্রাম পৌর বাজারে ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধবংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ