১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:২০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভৈরবে নাজমুল হাসান পাপনের কর্মী সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩,
  • 373 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

আজ ১৮ ডিসেম্বর, সোমবার বিকেল তিনটায় ভৈরব শহরের সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মির্জা সোলাইমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাজল, স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য মোল্লা শাখাওয়াত হোসেন প্রমুখ।

কর্মী সভায় যোগদিতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর সভার ১২টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হয় কয়েক হাজার নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, এবারের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিদেশে প্রমান করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তিনি বলেন, কেন্দ্র খালি থাকলেও কেউ অতি উৎসাহী হয়ে সীল মারতে যাবেননা।

এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে নির্বাচনকে যেন কেউ কলঙ্কিত করতে না পারে। এবার গুরুত্বপূর্ণ প্রার্থী না থাকায় নৌকা বিজয়ী হবে মনে করে কেউ ঘরে বসে থাকবেন না। সবাইকে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিতে হবে। ভোটারদের কেন্দ্রে আসার জন্য এখন থেকেই তালিকা তৈরি করে কাজ করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ