১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:০০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 19 Time View

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসী।

আজ সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মধ্যেরচর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিন দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষের পাশে থেকেছেন এবং ইউনিয়নের উন্নয়নে কাজ করছেন। তাই তাকেই দায়িত্বে বহাল রাখার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে পুনরায় দায়িত্বে বসানো হলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই স্থানীয়দের মতামত বিবেচনায় নিয়ে প্রশাসনের কাছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্বে রাখার আহ্বান জানান তারা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি মামলায় অভিযুক্ত হয়ে চেয়ারম্যান মিজানুর রহমান রিপন কারাগারে গেলে জেলা প্রশাসকের লিখিত আদেশে প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল-আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘদিন দায়িত্ব ফিরে না পাওয়ায় চেয়ারম্যান মিজানুর রহমান রিপন হাইকোর্টে রিট আবেদন করেন। পরে আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দায়িত্ব বুঝে পাওয়ার আশা করছি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ বলেন, আদালতের আদেশ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ