২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ভৈরব পৌর বিএনপির আহবায়ক-সদস্য সচিবসহ ৫ নেতা সিলেট থেকে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 187 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব বিএনপির ৫ নেতাকে সিলেট থেকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জিন্দাবাজারের একটি বাসা থেকে পাঁচ নেতাকে আটক করে।

আটককৃতরা হলেন, ভৈরব পৌর বিএনপির আহবায়ক হাজী মো. শাহিন, সদস্য সচিব ভিপি মো. মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুন।

বিষয়টি নিশ্চিত করেছেন। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

উল্লেখ্য, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ রবিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন। তবে রবিবার দুপুর পর্যন্ত সড়কে দেখা যায়নি অবরোধ ও হরতালকারী নেতাকর্মীদেরকে।

অপরদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামীলীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে।

বিএনপির হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

হরতালের মধ্যেও ভৈরবে সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ছিলো। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিক্সা, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চালাচল করতে দেখা গেছে সড়কে।

এছাড়া ভৈরবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ