১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

মনোহরদীতে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫,
  • 205 Time View

নরসিংদীর মনোহরদীতে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। আজ (২৬ জুন) বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এই আয়োজনে ছয় শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম, ফাইল, হার্ডবোর্ড এবং পানি।

আয়োজকরা জানান, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশনায় তারা এই মানবিক উদ্যোগ নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল, রাজন, অলিন, রাব্বি, আশিক, হাশেম, তুহিন, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সুমন, সোহেল তানভীর, মুসা প্রধান, ইকরাম, রিফাত, মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাদিক ও তানভীর প্রমুখ।

মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাম্মির রহমান টিপু বলেন, আমরা চাই ছাত্রদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের দায়িত্ব। এই শিক্ষা উপকরণ তাদের প্রস্তুতিতে সহায়তা করবে। আমরা ছাত্রদের কল্যাণে আমরা কাজ করছি এবং আগামীতেও করবো। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ