• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

মেডিকেল রিপ্রেজেনটেটিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবীতে মনোহরদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি আদায়ে নরসিংদীর মনোহরদীতে প্রতিবাদী মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা।

সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) ব্যানারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন তারা।

এরআগে গত সোমবার (৪মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। সেই অভিযানে বহু দালালদের সাথে আটক করা হয় ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকে। যারা হাসপাতাল ভিজিটের জন্য বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্তরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের যাচাই বাছাই করে ছেড়ে দেন।

সেই ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সাংগঠনিক সম্পাদক মো: মাহতাব, ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন, মনোহরদী ফারিয়ার উপদেষ্টামো: ইকবাল হোসেন প্রমুখ।

ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টিভরা দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার। তারা নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বীকৃতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ফারিয়ার মনোহরদী শাখার সভাপতি আবুল কালাম বলেন, চিকিৎসা প্রতিনিধিরা কখনো দালাল নয়, বরং তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।

ওষুধ কম্পানীর প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাঁধা দূর করার আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা