১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাকিব পাশে থাকলে অপুর দুশ্চিন্তা নেই!

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 483 Time View

বিনোদন ডেস্ক:

 ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন। বুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।

অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।

অপু বলেন, তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ