২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

সরকার পতনের দাবিতে ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবরোধ কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 226 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রবিবার দূপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারর ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি সড়কে অবরোধ করে পিকেটিং করে নেতাকর্মীরা।

বিক্ষোভ ও পিকেটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, বিএনপি নেতা জামান, তাহের মেম্বার, কাশেম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, যুবদল নেতা নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির ডাকা অবরোধ সফল করতে সবাই মাঠে সক্রিয় ভাবে কাজ করছে। মামলা হামলা ও গ্রেফতার করে আন্দোলন দমানো যাবেনা। তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ