২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

৫ম বারের মতো নির্বাচিত হলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৭, ২০২৪,
  • 178 Time View

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ভোটে বিপ্লব ঘটিয়ে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৮ হাজার ৬৮২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

মনোহরদী উপজেলার ৯৬টি এবং বেলাব উপজেলার ৬১সহ মোট ১৫৭ কেন্দ্রের ফলাফলে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৯ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬২০ ভোট। মনোহরদী এবং বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌকা প্রতীকের সমর্থকরা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে অবদান রেখেছেন এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিয়েছেন। নূরুল মজিদ হুমায়ূনকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করতে পেরে এলাকার সর্বস্তরের সাধারন ভোটাররা অনেক খুশি।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাববাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমার আসনে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক জনসেবা অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ