১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জ্বালাও পোড়াও করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে,শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৪, ২০২৩,
  • 183 Time View

নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বিএনপি ও তাদের দোসররা রাজপথে আবারও আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শুরু করেছে এদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার  (৩ নভেম্বর ) জেল হত্যা দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,বিএনপি ও তাদের দোসররা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য  দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তাই ওয়ার্ড, ইউনিয়ন থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সর্তক অবস্থায় থাকতে হবে। তারা যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।এটা আমাদের বাঁচা মরার লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মু.ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা.রউফ সরদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ