• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  ত্রয়োদশ সংসদে জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে – স্পীকার

ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ ভেঙ্গে নদীতে পড়েছে। রবিবার ভোরে এই দূর্ঘটনা ঘটে।এরপর থেকে বন্ধ রয়েছে যানচলাচল। এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এসময় ট্রাকের হেলপার আহত হয়েছে।

‎এদিকে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ থাকলেও নতুন ব্রীজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রীজটি অনেক পুরাতন। ভারী যানচলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে। আমি বিষয় নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, রবিবার ভোর রাতে বালু ভর্তি ট্রাকের চাপে ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায় এবং যানচলাচল বন্ধ রয়েছে। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আমি ইতোমধ্যে মেইনটেইন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা