• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সাইট পরিদর্শন ও প্রাথমিক যাচাই-বাছাই করা হয়েছে। প্রস্তাবিত পার্ক, ডাম্পিং গ্রাউন্ড ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য পৌরসভার আলোকদি হ্যাচারির শেষ সীমানা এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর এসব স্থান সরজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পৌরসভার সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, বিকাশ ঘোষ, মো. শাহিন হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও নবলোকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের উপযোগিতা, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, পরিবেশগত বিষয় এবং স্থান নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই শেষে সবচেয়ে উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা