১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাকুন্দিয়ায় এবার বৌভাত অনুষ্ঠানে কাঁচামরিচ উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৩, ২০২৩,
  • 380 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিয়েতে উপহার দেওয়ার রীতি দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এ রীতি সব দেশেই রয়েছে। উপহারের ক্ষেত্র অভূতপূর্ব নতুনত্ব বা আবেগময় অনুভূতির প্রকাশ নতুন কিছু নয়। পরস্পরকে উপহার দেওয়ার বিষয় চমকের সেই রীতি আজও চলে আসছে।

তবে বিয়েতে কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি এবারই নতুন। অভিনব এ উপহার দিয়ে এক চমক সৃষ্টি করেছে বরের বন্ধুরা। এমন উপহার দেখে তাজ্জব আমন্ত্রিত সবাই।
রোববার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজলার একটি পল্লীতে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকট মাহমুদুর রহমান আফ্রিদি। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজলায় আফ্রিদির বিয়ে হয়।

গতকাল রবিবার ছিল আফ্রিদির বৌভাত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপহার হিসেবে এক কেজি কাঁচামরিচ নিয় যান নিমন্ত্রিত বরের বন্ধুরা। বিষয়টি নিয়ে ফেসবুক দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
অভিনব এ উপহার নিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে রাকিবুল হাসান রাসেল বলেন, বর্তমান প্রক্ষাপটে দেশে আলোচিত ঘটনা হল কাঁচামরিচের মূল্যবৃদ্ধি কিংবা মরিচ সংকট।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ কারণেই নিরব প্রতিবাদ হিসেবে আমরা বন্ধুর বৌভাত অনুষ্ঠানে কাঁচামরিচ উপহার দিয়েছি। যাতে বিষয়টি সরকারের মনিটরিং সেলের নজরে আসে এবং এ বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

বরের চাচা খলিলুর রহমান বলেন, আজকের বৌভাত অনুষ্ঠান নিমন্ত্রিত অতিথির মধ্যে অনেকেই অনেক ধরণের উপহার নিয়ে এসেছেন। আফ্রিদির বন্ধুদের কাঁচামরিচ উপহারের বিষয়টি বাড়তি একটি চমক সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ