১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৪৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাটগ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ বৃদ্ধার ঘর করে দিল ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩,
  • 465 Time View
Exif_JPEG_420

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দৈয়ারটারী গ্রামে ঝড়ে বসতঘর হারানো বৃদ্ধা কমিরন নেছার (৭৫) ঘর নির্মাণ করে দিয়েছে ওই ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ জুন) নিজেরা বিভিন্ন অংকের টাকা চাঁদা দিয়ে টিন, বাঁশ ক্রয় করে ও নিজেরাই কাজ করে থাকার ঘর তুলে দিয়েছে।

এতে কুচলিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসদাদ হোসেন প্রধান আকুল ও সাধারণ সম্পাদক ফুয়াদ বিন রব সৌরভ নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী ঘর তৈরির কাজ করে দেন।
দৈয়ারটারী গ্রামের বৃদ্ধা কমিরন নেছা বলেন, ‘মোর (আমার) স্বামী নাই, একটা সন্তান প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার (১৫ জুন) মধ্যরাতে হঠাৎ ঝড়ে মোর থাকার ঘর ভাঙ্গি শ্যাষ হয়া যায়। কোটে (কোথায়) থাকিম (থাকবো)। থাকার কোনো জায়গা ছিলনা। কি করিম (করবো)। উপায় খুঁজি (খুঁজে) পাংনা (পাইনা)। ছাত্রলীগের চ্যাংড়া গুলা (ছেলে গুলো) মোর থাকির (থাকার) ঘর তুলে দিল। আল্লাহ্ ওমার (ওদের) ভালো করুক।’
ওইদিন ঝড়ে ওই এলাকার প্রায় ৩০ টি বসতবাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ পরিবারকে থাকার ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তাও দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

কুচলিবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক ফুয়াদ বিন রব সৌরভ বলেন, ‘আমাদের এ ইউনিয়নের ছাত্রলীগের রাসেল, রব্বি, লাবু, রনি, তারেক সিয়াম, মিজান, নাইম প্রমুখ ১৮-২০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে অসহায় বৃদ্ধা কমিরন নেছার থাকার ঘর টিন দিয়ে  ঘিরে একটি চালা করে দিয়েছি। ভবিষ্যতে আরও সহায়তা করা হবে।’

ছাত্রলীগের সভাপতি আসদাদ হোসেন প্রধান আকুল বলেন, ‘গত ১৫ জুন দিবাগত রাতে ঝড়ে এ ইউনিয়নের দৈয়ারটারী গ্রামের বেশ কয়েকটি অসহায় পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি জানতে পেরে আমরা নিজেরা টাকা দিয়ে এসব পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ