১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

পাটগ্রামে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 101 Time View

অন্তঃসত্বা ও প্রসূতিদের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে লালমনিরহাটের পাটগ্রামে  বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোম্বর) দিনব্যাপী উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেন কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের আয়োজনে, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অর্থায়নে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়।

পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের গর্ভমেন্ট রিলেশন ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার নাজমুল হুদা ডাকুয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশ^নাথ শর্মা, বিসিসি প্রেজেন্টার তাজনীন সুলতানা, কাঞ্চন কুমার শীল, ইউপি সদস্য আশাদুল হক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবব্রত কুমার রায় বলেন, মায়ের ও শিশু মৃত্যুর হার কমাতে হলে বাল্যবিবাহ দেওয়া যাবে না আর ডেলিভারির সময় হাসপাতালে অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। বউ-শাশুড়ির সম্পর্ককে আরো ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।

মেলায় বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল বিনামূল্যে ওষুধের কন্যার, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার।

দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীসহ প্রায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। বউ-শাশুড়ি মেলায় বিভিন্ন  খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বউ-শাশুড়িরা। খেলায় বিজয়ীদের গাছ ও পুরুষ্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ