• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ নান্দাইলে খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জুলাই শহীদ জুবাইদ ইসলামের পরিবারে তারেক রহমানের উপহার নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

ফুলপুর উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ। জানা যায়, পুলিশ ক্যাডার হিসেবে চাকুরীতে যোগ দিলেও ৩৭তস বিসিএস প্রশাসনের ক্যাডারে অংশ গ্রহন করলে মেধা তালিকায় স্থান পান তিনি । কর্মজীবনে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালন করেন।এর পর বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, সহকারী কমিশনার (ভূমি)সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ।তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের কৃতি সন্তান।

গতকাল রবিবার (২৪ মে) বিকালে ফুলপুর উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করেন। এর আগে গত (২২ মে) বৃহস্পতিবার সাবেক ইউএনও সাদিয়া ইসলাম সীমা আনুষ্ঠানিক ভাবে বিদায় নেন। এ সময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, রুপসী ইউনিয়নের প্রশাসক কৃষিবিদ কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার জান্নাত আরা প্রমুখ।

নবাগত ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন,ফুলপুর উপজেলায় নতুন যোগদানের পর উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হয়েছি।দায়িত্বের শুরুতেই ঈদ উপলক্ষে যানযট মুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করবো।আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা