৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মনোহরদীতে ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 56 Time View

নরসিংদীর মনোহরদীতে ইয়াবাসহ রবি মিয়া নামে একজন আটক করেছে পুলিশ। শনিবার (৪এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) মোঃ আবুল হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে চরমান্দালিয়া ইউনিয়নের রুচির মোড় বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করে।

আটককৃত রবি মিয়া (৫০) চরমান্দালিয়া ডঙ্গীবাড়ি গ্রামের মৃত আ: আজিজের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে চরমান্দালিয়া এলাকায় সঙ্গীয় পুলিশসহ টহল দিচ্ছিলেন এসআই আবুল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় রবি মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজ জব্দ করা হয়। পরে তাকে মনোহরদী থানায় আনা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ