৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 47 Time View

কিশোরগঞ্জের ভৈরবে সঠিকভাবে রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও ক্যাশমেমো ছাড়া ভোক্তার কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার ১১ এপ্রিল ১২ টার দিকে কমলপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশিদ। এসময় নানা অনিয়মের অভিযোগে মেসার্স প্রেমা এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। এসময় তাকে সহায়তা করেন ভৈরব থানা পুলিশ ও আনসার সদস্যগণ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড এলাকার গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রেমা এন্টারপ্রাইজে নিয়মবহির্ভূত এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় বিক্রেতাকে ক্যাশ মেমো ছাড়া সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় রেজিস্ট্রার না থাকায় প্রতিষ্ঠানের মালিককে আগামি ১৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের সকল অসংগতি দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতিষ্ঠানে এসে দেখা যায়, এখানে নিয়মিত রেজিস্টার করা হয় না। ক্রেতাকে বিক্রয় রসিদ দেওয়া হচ্ছে না। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও প্রণয়ন করা হয়নি। আজ সতর্কতামূলক অভিযান পরিচালনা করলাম। অভিযানে প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানের মালিককে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৬ তারিখে এসে দেখব নির্দেশনা মতো প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে কিনা। তা না হলে উক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ