৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 22 Time View

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলাবো উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন কবির শরিফ।

‎‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের গ্লানি, দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে বাংলা নববর্ষের আগমন ঘটুক। নতুন বছরের সূচনা সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি।

‎‎তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশে নতুন প্রেরণা জোগায়।

‎‎ব্যতিক্রমী এই শুভেচ্ছা বার্তায় তিনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি কামনা করে আরও উল্লেখ করেন, “আমাদের কৃষ্টি ও ঐতিহ্যই আমাদের মূল শক্তি। নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষের হৃদয়। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি, নববর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।”

পরিশেষে, তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ