১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

ভৈরব রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,
  • 361 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর আমলাপাড়া রেলস্টেশন সংলগ্ন বট্টু মিয়ার পুকুরপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয় ৷ জানায়ায় আজ বুধবার রাত ১টায় আরফা চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক সাকিব তার মামাতো ভাই হৃদয় ও ভাগ্নে শ্যামলকে নিয়ে জরুরি প্রয়োজনে রেলস্টেশনে আসে।

কাজ শেষে রাত ২টার সময় বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীর কবলে পরে তারা। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারী সদস্যরা।

পরে সাকিবের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে জাকির নামে এক ছিনতাইকারী জনতার রোষানলে পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাকিব ও তার ভাগ্নে শ্যামলকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এব্যাপারে আহত সাকিবের বড় বোন আরফা চাইনিজ রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারী আওয়ামীলীগ নেত্রী মাহবুবা ইসলাম বলেন, বুধবার রাত ২টায় ছিনতাইকারীদের আঘাতের স্বীকার হয় আমার ছোটভাই সাকিব ও শ্যামল। উক্ত ঘটনায় আমি বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ