৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 42 Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫”। ২০২২ সালের পর সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা চলছে।

চট্টগ্রাম মহানগরীর ১১টি কেন্দ্র এবং জেলার বিভিন্ন উপজেলার ৪০টি কেন্দ্রে মোট ৩১ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ১৫ থেকে ১৮ এপ্রিল  ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ বুধবার (১৫ এপ্রিল- ২০২৬) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন এবং কোতোয়ালি থানা শিক্ষা অফিসার খন্দকার সখিনা বেগম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বর্তমান সরকারের শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই ও স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উক্ত কেন্দ্রে মোট ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ থাকায় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ