৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

আলমগীর পাঠান, বেলাবো, (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 31 Time View

নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রবিবার (৬ এপ্রিল) তারিখে স্বাক্ষরিত বেলাবো উপজেলা কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুমোদিত কমিটিতে বেলাবো উপজেলা শাখায় ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বেলাবো রোড থেকে শুরু করে বারৈচা বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়ককের প্রধান গলি প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন।

এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক-নাসির উদ্দিন নাসির, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতকে ধন্যবাদ জানান নেতারা।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবাগত সভাপতি।

উল্লেখ্য কমিটি ঘোষণার পর থেকেই উপজেলায় ও বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করে আসছে ছাত্রদল নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ