২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ঘূর্ণিঝড় ‘মোকা’: কক্সবাজার-চট্টগ্রামে দুই দিন ইউএস-বাংলার সব ফ্লাইট বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩,
  • 411 Time View

সময় খবর ডেস্ক:

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে কক্সবাজার ও চট্টগ্রামের বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার ও চট্টগ্রামের সকল ফ্লাইট শনিবার ও রোববার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

যাত্রীদেরকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিসে যোগাযোগ করে পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো যাত্রী পূর্ব নির্ধারিত শনি ও রোববারের চট্টগ্রাম ও কক্সবাজার যাত্রা বাতিল করে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত নিতে পারবেন।

এছাড়া যে সকল যাত্রীর কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে যাত্রার তারিখ নির্ধারিত ছিল, তাদেরকে ফ্লাইট সূচির কমপক্ষে ৪ ঘণ্টা পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যাত্রীদের সকল অসুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ইউএস বাংলা। সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ