৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:০৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

চুরি যাওয়া অটোরিকশা ফিরে পাননি, উপহার পেলেন নতুন অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 57 Time View

নরসিংদীর মনোহরদী থেকে চুরি হয়ে যাওয়া উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোরিকশাটি দুই সপ্তাহেও ফিরে পাননি মোস্তফা কামাল।

তবে মনোহরদীর একজন ব্যবসায়ী কয়েকজন বন্ধুর সহযোগিতায় একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছেন। আজ রবিবার বিকেলে অটোরিকশাটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।

মোস্তফা কামাল মনোহরদী পৌরসভার চকমাধবদী গ্রামের বাসিন্দা। গত ১৪ মার্চ মোস্তফা কামালের বাড়ির সামনে থেকে অটোরিকশা চুরি হয়। ঈদুল ফিতরের পাঁচদিন আগে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পাঁচ সদস্যের পরিবার নিয়ে দিশেহারা হয়ে পরেন তিনি।

ঈদের দুইদিন আগে দরিদ্র মোস্তফার বাড়িতে ঈদ সামগ্রী দিতে গিয়ে অটোরিকশা চুরির বিষয়টি জানতে পারেন মনোহরদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী আল-আমিন প্রধান। এরপরই তাঁকে অটোরিকশা কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আল-আমিন জানান, মোস্তফার বাড়িতে গিয়ে খবরটি পড়ে তাঁর অসহায়ত্বের একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এরপর কয়েকজন বন্ধুর সহযোগিতায় মোস্তফাকে অটোরিকশা কিনে দেওয়ার উদ্যোগ নেন। চুরি হয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরও অটোরিকশাটি খোঁজে না পেয়ে অটোরিকশা কেনার তহবিল গঠন করি।

পরে ৭৫ হাজার টাকা দিয়ে তিন আসনের ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তাঁর হাতে হস্তান্তর করা হয়েছে।

অটোরিকশাটি হাতে পেয়ে মোস্তফা কামাল বলেন, ‘পাঁচ সদস্যের অভাবী সংসারে ধারদেনা করে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। ১৪ মার্চ দুপুরে বাড়ির সামনে অটোরিকশা তালা দিয়ে রেখে বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর এসে দেখেন তাঁর অটোরিকশাটি চুরি হয়ে যায়।

ফলে আমার ওপর ঋণের চাপ বাড়ছিল। আমি হতাশায় ভুগছিলাম। বিষয়টি জানতে পেরে আল-আমিন অটোরিকশা কিনে দেওয়ার প্রস্তাব দেন। আমি তাতে রাজি হলে তিনি আমাকে নতুন একটা অটোরিকশা কিনে দিয়েছেন। এটা আমার অনেক উপকারে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ