১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

নান্দাইলে থানায় সাধারণ ডায়েরী করায় বাদীকে হুমকি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 50 Time View

ময়মনসিংহের নান্দাইলে থানা সাধারণ ডায়রী (জিডি) করায় বাদী লাইলী আক্তার কে মারধর,হুমকি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় লাইলী আক্তার নান্দাইল মডেল থানায় বাবুল মিয়া,ভাই মানিক মিয়া, স্ত্রী শিউলী আক্তার, পুত্র রাকিব ও হামজার নামে অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনা ঘটেছে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে।

জানা গেছে- উপজেলার চরশ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী লাইলী আক্তারের সঙ্গে প্রতিবেশী বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ছিল। এর সুবাদে আব্দুল মান্নানের স্ত্রী লাইলীকে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন, মারধর ও হুমকি দেন।

এছাড়াও গত ২৪ মার্চ রাতে নগদ দেড় লাখ টাকা,স্বর্ণের চেইন সহ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

লাইলী আক্তার বলেন- বাবুল মিয়া ও তার পরিবারের লোকজন আমি এবং আমার পরিবার কে হুমকি দিচ্ছে।এদের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর বিচার দাবি করছি।

এবিষয়ে জানতে চাইলে বাবুল মিয়ার স্ত্রী শিউলী আক্তার বলেন- আশে পাশের লোকজনের সঙ্গে কথা বলে দেখেন আমরা এমন কিছু করি নাই।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর কবির বলেন- এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ