১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 42 Time View

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, এ ইউনিয়নের পারবয়ারঝাপা এলাকায় দীর্ঘদিন ধরে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে বিরূপ প্রভাব ফেলছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

অভিযানকালে খালের বিভিন্ন স্থানে স্থাপিত পানি প্রবাহে বাধা সৃষ্টি করা নেট-পাটা অপসারণ করা হয়। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হবে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস এবং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে অবৈধভাবে নেট-পাটা স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ