১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৪৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
  • 44 Time View

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল রাতে চোর সন্দেহে এক যুবককে মারধর করাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে রাতেই উত্তেজনা দেখা দেয় এবং সকালেই রূপ নেয় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের চন্ডিবের এলাকার শাহেদ আলীর বাড়ি ও সেভেন স্টার বংশের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। চন্ডিবের হাসপাতালের মোড় এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে চন্ডিবের এলাকার শাহেদ আলী মিয়ার বাড়িতে সেভেন স্টার বংশের এক যুবক গেলে তাকে চোর সন্দেহে মারধর করা হয়।

এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ মঙ্গলবার সকালে শাহেদ আলীর বাড়ির উদয় নামে এক যুবকের ওপর সেভেন স্টার বংশের লোকজন হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওই সংঘর্ষে ২০জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ। তাদের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ