১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:১৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 47 Time View

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সীমান্তসংলগ্ন এলাকা থেকে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে (৪০) দুটি গরুসহ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে আছেন।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্তে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. মিজানুর রহমান মিজান (২০) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

বিজিবি, সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার ফুলকাডাবরী গ্রামের ডাঙ্গিরটারী সীমন্তের বাংলাদেশ ভারত প্রধান পিলার ৮২৬ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শূণ্যরেখার অপর পাশে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের ডাঙ্গারবাড়ী এলাকা অবস্থিত।

সীমান্তের ওই এলাকায় ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূণ্যরেখার দুইপাশে উভয় দেশের কৃষকেরা তাদের জমি চাষাবাদ করেন। সোমবার সকালে মিজানুর রহমান মিজান নিজের ভুট্টা খেত পরিচর্যা ও ঘাস আনতে গেলে ভারতের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহলদলের এক সদস্য তাকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চান।

মিজান ভুট্টার মোচা দেওয়ার সময় পাশে থাকা অপর এক বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার ডান কাঁধে গুলি লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান। এদিকে ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পাশাপাশি থাকা বাংলাদেশ- ভারত প্রধান পিলার ৮২৮ নম্বরের ৩ থেকে ৪ নম্বও উপপিলার সংলগ্ন শূণ্যরেখার জমি থেকে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে (৪০) দুটি গরুসহ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।

সহদেব ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার ফুলকাডাবরী গ্রামের হরেন্দ্র নাথ বর্মণের ছেলে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘স্থানীয় একজন কৃষক ওই সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফ গুলি ছুড়ে। এতে তার কাঁধে গুলি লাগে। এর প্রেক্ষিতে স্থানীয়রা এক ভারতীয়কে দুটি গরু সহ আটক করে নিয়ে আসে। আহত ব্যক্তি অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় ব্যক্তি বিজিবির কাছে রয়েছে বলে শুনেছি।’

৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ‘বিএসএফের এই অনাকাঙ্খিত গুলিবর্ষনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্ততি চলছে। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ